Home বিনোদন কত বড় হয়ে গেছি আমরা: সিয়ামকে পরীমণি

কত বড় হয়ে গেছি আমরা: সিয়ামকে পরীমণি

0
232

ছোটপর্দা কিংবা বড়পর্দা, সব মাধ্যমেই সমান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘পোড়ামন-২’ ও ‘দহন’ এর মতো কয়েকটি ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এ অভিনেতা।

(২৯ মার্চ) বুধবার জন্মদিন ছিল তার। জীবনের বিশেষ দিনে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে।

এছাড়া বিশেষ দিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাও ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে বাদ রাখছেন না। ব্যস্ততার মাঝেও নানা বার্তায় সিক্ত করছেন হালের ক্রেজ অভিনেতা সিয়ামকে। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

পর্দায় একাধিক সিনেমায় জুটিবদ্ধ হয়ে দেখা দিয়েছেন তারা। এ কারণে তাদের মধ্যে সম্পর্কটাও ভালো এবং গুরুত্বপূর্ণ। তাই প্রিয় সহকর্মী সিয়ামের জন্মদিনে স্মৃতিচারণ করলেন পরী।

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতার সঙ্গে তোলা পুরনো একটি ছবি পোস্ট করেন পরী। ছবিটি তাদের জুটি হয়ে অভিনীত প্রথম সিনেমার মিটিংয়ে তোলা। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা।

নায়ককে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় সিয়াম আহমেদ।’ এছাড়াও ‘অন্তর জ্বালা’র নায়িকা সিয়ামের উদ্দেশে লেখেন, ‘কতো বড় হয়ে গেছি আমরা দেখ।’

প্রসঙ্গত, সিয়াম-পরীমণি জুটি অভিনীত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। এরপর তাদের একসঙ্গে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় দেখা যায়। দুটি সিনেমাতেই দারুণ প্রশংসিত হয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here