হাটে যাওয়ার পর বাড়ি ফিরেনি মির্জাপুরের তাজউদ্দিন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গত মঙ্গলবার বাড়ি থেকে করটিয়া হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তাজউদ্দিন মিয়া। তার বয়স প্রায় ৭০ বছর। সে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হিলড়া আদাবাড়ি গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। এরপর আর বাড়িতে ফিরেনি। তিনি ব্রেইন স্ট্রোক করায় ঠিকমতো কথা বলতে পারে না।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। এ ঘটনার পর বুধবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে যার নং-১২৯৮। কোন হৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পান তাহলে নিন্ম ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। সন্ধান প্রার্থী তার ছেলে তাহেরুল ইসলাম, হিলড়া আদাবাড়ি, মির্জাপুর টাঙ্গাইল। মোবাইলঃ ০১৭১২৫৬৩৭৭৭।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *