রংপুর রেল স্টেশনে নারীর আত্মহত্যা

সাইফুল ইসলাম মুকুল স্টাফ করেসপন্ডেন্ট: রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছে এক নারী। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে ধারণা পুলিশের। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেল স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার শংকর গাঙ্গুলি।

স্টেশন মাস্টার জানান, সন্ধ্যায় ইফতারের সময় সবাই ব্যস্ত। ইফতার শেষে একজন দেখেন রক্তাত্ব অবস্থায় প্লাটফর্মে একজন নারী পরে আছে। নিহত নারীর এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ওই নারী দুপুরে দিনাজপুর থেকে রেলযোগে রংপুর আসেন।

এদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, সিআইডি টীম আসলে ফিঙ্গার প্রিন্ট থেকে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *