Home আলোচিত ভক্তদের দারুণ এক সুখবর দিলেন হিরো আলম

ভক্তদের দারুণ এক সুখবর দিলেন হিরো আলম

0
187

বগুড়া-৪ ও ৬ আসনে উপনির্বাচনের পর তুমুল আলোচনায় থাকা আশরাফুল আলাম ওরফে হিরো আলমকে ঘিরে ভক্তদের আনন্দ আয়োজন যেন থামছেই না।

গত ১৫ মার্চ দুবাইয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানেও হিরো আলমকে ঘিরে দেখা গেছে উন্মাদনা। যদিও আরাভকে নিয়ে আলোচনা-সমালোচনা এখনও চলছে। তবে সব বিষয় ভুলে গিয়ে ভক্তদের জন্য দিলেন দারুণ এক সুখবর দিলেন তিনি।

পবিত্র রমজান মাসের শুরুতেই ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন হিরো আলম। রোববার (২৬ মার্চ) দুপুরে হিরো আলমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এ ইসলামী গানটি মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করছেন আব্দুল কাদির হাওলাদার।

এ বিষয়ে হিরো আলম জানান, সব সময় নতুন কিছু করতে চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ‘মাহে রমজান’ নামে একটা ইসলামী গান মুক্তি দিলাম আজকে। আশা করছি আমার এ ইসলামী গানটি আমার দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করবেন। তার পাশাপাশি সবাইকে গানটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সামনের দিনগুলতে আরও ইসলামী গানে কণ্ঠ দেওয়ার পরিকল্পনা আছে। আর আমি যার সঙ্গে কাজ করছি তিনি অনেক ইসলামী গানের গীতিকার, সুরকার ও সংগীত আয়োজক।

ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম। তার হাতে বর্তমানে পাঁচটি সিনেমা রয়েছে। চলতি বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here