মির্জাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো. সানোয়ার হোসেন মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২৬মার্চ) সূর্য্যদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে স্মৃতিসৌধ অর্জনে উপজেলা প্রশাসন, মির্জাপুর থানা, মির্জাপুর সাংবাদিক সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া করা হয়।

পরে সকাল ৮টার সময় পৌরসদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসারদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

পরে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলা বুলবুল, থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল প্রমুখ।

এছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, সূধীজন উপস্থিত ছিলেন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *