Home দেশের খবর খুলনা কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

0
711

সাঈদুর রহমান ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ যাত্রী। নিহত ইব্রাহিম ওই বাসের হেলপার এবং কাালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা যায়।

শুক্রবার (২৪মার্চ) সাড়ে ১২ টার দিকে কেয়াবাগান তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় পড়া শাপলা পরিবহনের বাসটি (যশোর জ-১৪-০৯৯০) যশোর থেকে যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার রবিউল ইসলাম জানান সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌছে ৬জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান একটি বেপরোয়া মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্পে পড়ে বাসটি।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here