মামলা করতে আদালতে শাকিব খান

চাঁদাবাজির অভিযোগ এনে রহমত উল্লাহ নামের এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে আদালতে গিয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান।

মামলা করতে বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন শাকিব।

জানা গেছে, এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *