Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স সম্পন্ন

কালিয়াকৈরে স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স সম্পন্ন

0
123

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলা‌দেশ স্কাউট‌সের ৫০৮তম স্কাউট ইউনিট লিডার বে‌সিক ট্রেনিং কোর্স সম্পন্ন হ‌য়ে‌ছে ।

গাজীপু‌রের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কে‌ন্দ্রে ৫ দিন ব‌্যাপী এ প্রশিক্ষণ কর্মসুচী অনু‌ষ্ঠিত হয়।

বুধবার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কে‌ন্দ্রে সমাপনী অনুষ্ঠা‌নে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ ক‌মিশনার অধ‌্যাপক মিজানুর রহমান মজুমদার, জাতীয় উপ ক‌মিশনার মীর মোহাম্মদ ফারুক,কোর্স লিডার বিভা ওঝা, আনোয়ার হোসেন, মণীন্দ্র কুমার বিশ্বাস প্রমুখ ।

পরে পতাকা নামানোর মাধ্যমে কোর্স সমাপ্তি ঘোষনা করেন কোর্স লিডার বিভা ওঝা।প্রশিক্ষ‌ণে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন হাই স্কুল এর ৫০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here