রূপগঞ্জ ইউনিয়নে ১২শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের মুশুড়ী গ্রামে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে সদর ইউনিয়নের ১২শ’ পরিবারের মাঝে পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ডাল, ছোলা, আলু, মুড়ি।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমেন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি মিঠু খন্দকার,আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম, মনির হোসেন, নবী হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা আবু তাহের প্রমুখ।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *