Home আলোচিত জন্মদিনে ছেলে বীরকে গাড়ি উপহার দিলেন শাকিব খান

জন্মদিনে ছেলে বীরকে গাড়ি উপহার দিলেন শাকিব খান

0
231

ময়টা ভালো যাচ্ছে না ঢালিউড তারকা শাকিব খানের। বিতর্ক-সমালোচনার মাঝে দ্বিতীয় সংসারের পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন। সেটা পালন করা হয়েছে মঙ্গলবার (২১ মার্চ) রাতে পারিবারিক আয়োজনে।

জানা গেছে, রাতে শাকিবের গুলশান ২ নম্বরের বাসায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাঁটা হয়। সেখানে বীরকে নিয়ে হাজির হন বুবলী। এছাড়াও শাকিবের বাবা, মা, ভগ্নীপতি, বোনের ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে মেতে ওঠেন ছোট্ট বীরের চতুর্থ জন্মদিন উদযাপনে।

সে সব ছবি ফেসবুকে দিয়ে নায়িকা লিখেছেন, ‘পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত’।

জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর।

এদিকে শাকিব-বুবলীকে একসঙ্গে দেখা একটু বিশেষ ঘটনা তো বটে। কেননা তাদের বিয়ে-সন্তানের খবর যখন প্রকাশ্যে আসে, তখন রীতিমতো বিতর্কের ঝড় উঠেছিল। ওই সময় শাকিব স্পষ্টভাবেই বলেছেন, বুবলী তার জীবনে অতীত। তার সঙ্গে সম্পর্ক কিংবা যোগাযোগ কিছু নেই। ফলে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়।

সেই গুঞ্জনের আড়ালে কাগজ-কলমে তারা এখনো স্বামী-স্ত্রী কিনা, তা ধোঁয়াশায় রয়েছে। তবে পারিবারিক আয়োজনে তাদের এমন যৌথ উপস্থিতি ভক্তদের মনে নিঃসন্দেহে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে। যার নজির দেখা যায় বুবলীর পোস্টের কমেন্ট বক্সে। বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এই জুটির প্রতি ভালোবাসা জানাচ্ছেন।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এর পর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ।

অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। এই সংসারের পুত্র আব্রাম খান জয়ের জন্ম হয়েছিল ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বরshaki

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here