স্বামীকে ফুল দিয়ে বরণ করে নিলেন মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেফতার হওয়ার মাত্র তিন ঘণ্টা পর জামিন এবং আট ঘন্টা পর জেল থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় তার জামিনের নথিপত্র গাজীপুর জেলা কারাগারে পৌছানোর পর সকল প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৭টা ৪০ মিনিটের দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে বিকাল পাঁচটায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। একই আদালত দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

৯ মাসের অন্তঃসত্ত্বা, শারীরিকভাবে অসুস্থ ও একজন নামি অভিনয়শিল্পী বিবেচনায় অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দেন গাজীপুর মহানগর হাকিম আদালত। গাজীপুর মহানগরের ৫ নম্বর আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ জামিন মঞ্জুর করেন। একই মামলার ১ নম্বর আসামী ছিলেন নায়িকার স্বামী রকিব সরকার। ওমরাহ্‌ হজ থেকে তারা একি সঙ্গে ফিরবেন বলে জানান মাহি। তবে দেশে ফিরেন নি তার স্বামী।

ওমরাহ করে দেশে ফিরে গ্রেপ্তার, কারাভোগ সর্বশেষ জামিন। দিনটি ছিল যেন মাহি ময়। অনেকেই তার স্বামীকে খুঁজছেন। পুলিশের দাবি একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।

তবে আজ রবিবার (১৯ মার্চ) মাহি তার স্বামী রকিব সরকারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ক্যাপশনে লিখেন আলহামদুলিল্লাহ। সঙ্গে জুড়ে দেন ভালবাসার চিহ্ন।

তার এমন ছবি দেখে অনেকেই মনে করছেন ফিরে এসেছেন মাহির স্বামী রকিব সরকার। ছবিতে দেখা যায় স্বামীকে ফুল দিয়ে বরণ করে নিলেন মাহিয়া মাহি।

গ্রেপ্তার হওয়ার ভয়ে পবিত্র ওমরাহ পালন শেষে শুধুমাত্র মাহি ও তার মামা দেশে ফিরেছেন। আর রাকিবকে রাখা হয়েছে দেশের বাইরেই। মাহি দেশে ফিরে পরিস্থিতি বুঝে স্বামীকে দেশে আসার কথা জানাবেন- এমনটাই পরিকল্পনা করেছেন এই চিত্রনায়িকা।

তবে বিশ্বস্ত সুত্রের খবর অনুযায়ী আজ ভোরে ফিরেছেন মাহির স্বামী রকিব সরকার। বর্তমানে তিনি বাংলাদেশেই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *