Home দেশের খবর ঢাকা মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮

0
136

মাদারীপুরের শিবচর উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

রোববার (১৯ মার্চ) সকালে কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, আজ ভোর চারটার দিকে খুলনার ফুলতলা থেকে বাসটি ছাড়ে। পরে ভোর ৫টা ৫ মিনিটে খুলনার সোনাডাঙ্গা থেকে ইমাদ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। বাসটির চালক সকাল সাড়ে সাতটার দিকে পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারান। বাসটি রেলিং ভেঙে পল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে শিবচরের একটি হাসপাতালে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।

ওদিকে মাদারীপুরের ভয়াবহ দুর্ঘটনায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। হতাহত বহু রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here