চিত্রনায়িকা মাহির স্বামী পলাতক

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে বিমানবন্দর এলাকা থেকে শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তবে একই মামলায় তবে তার স্বামী রাকিব সরকার পলাতক আছেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশের ফিরলে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ফ্লাইটে তার স্বামীর দেশে আসার কথা থাকলেও তিনি পালিয়ে থাকার জন্য সৌদি আরবে রয়ে গেছেন।’

শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে এ মামলা করেন।

এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এদিকে, গ্রেফতারের পর মাহিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কার্যালয়ে এবং পরে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। এসময় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই চিত্রনায়িকাকে গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *