ঝালকাঠির সুগন্ধা নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বিকালে উপজেলার দপদপিয়া ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে ভাসমান একটি মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নলছিটি থানা পুলিশ সুগন্ধা নদী থেকে লাশটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া লাশের গায়ে পাঞ্জাবি রয়েছে এবং তার দাড়ি দেখে বোঝা যাচেছ ব্যক্তিটি মাঝ বয়সী হবেন। এছাড়া তার পাঞ্জাবির পকেটে কিছু টাকা ও একটি টুপিও পাওয়া গিয়েছে।

স্থানীয়রা জানান, আছর নামাজ বাদ যখন মুসল্লীরা নদীরপাড় সংলগ্ন মসজিদ থেকে বের হচ্ছেন তখন নদীতে ভাসমান লাশটি দেখতে পান। মুসল্লীরা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। তারা এসে লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহ: আতাউর রহমান জানান, নদীতে ভাসমান অবস্থায় একটি মাঝ বয়সী ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। লাশটি ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করা হবে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। পাশাপাশি লাশটির পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হবে।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *