আবারও নতুন প্রেমে শ্রাবন্তী!

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ঘিরে হরহামেশাই প্রেমের সম্পর্কের খবর চাউর হয়। এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। এমনটাই বলেন তার সমালোচকরা। অবশ্য সমালোচদের কথায়ও যুক্তি আছে।

তিনবার সাতপাকে ঘুরে দানে দানে তিন দান শেষ করেছেন শ্রাবন্তী। এরপর জুটিয়েছিলেন এক ব্যবসায়ী প্রেমিক। অভিরূপ নাগ চৌধুরী নামের ওই প্রেমিকের সঙ্গে তার মাখামাখির খবর নেটিজেনদের কারও অজানা নয়।

একসঙ্গে ছুটি কাটানো, পূজায় ঘুরে বেড়ানো, সামাজিক মাধ্যমে এ নায়িকার প্রতি অভিরূপের আদরমাখা মন্তব্য দেখেই তাদের প্রেমের গুঞ্জন সামনে এসেছিল। এরপর রটনা রটে অভিরূপকে ভুলে নিজের শরীরচর্চার প্রশিক্ষকের সঙ্গেই হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার সঙ্গে চুপিচুপি সময়ও কাটাচ্ছেন এ নায়িকা।

গুঞ্জন উঠেছে শরীরচর্চার প্রশিক্ষকের দিন শেষ। এবার শ্রাবন্তী মন দিয়েছেন নিজের মুক্তিপ্রতিক্ষীত সিনেমার পরিচালককে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শ্রাবন্তীর নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’ নির্মাণ করেছেন শুভ্রজিৎ মিত্র। শোনা যাচ্ছে, শ্রাবন্তী প্রায়ই কফি শপ বা অ্যাওয়ার্ড শোয়ে যাচ্ছেন তার সঙ্গে। তবে পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, বিষয়টি এরকম কিছু না। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ ব্যতীত কিছুই নয়। কিন্তু এ কথা বিশ্বাস করতে নারাজ অনেকেই।

ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেবী চৌধুরানী’র। নাম ভূমিকায় শ্রাবন্তী আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ভবানী পাঠক। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।

টলিউড সূত্রে খবর, সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি হতে চলেছে এটা। এই সিনেমায় বিশেষ গুরুত্ব পাবে সেই সময়ের সন্ন্যাসী বিদ্রোহ। যা দমন করতে রীতিমতো বেগ পেতে হয়েছিল ব্রিটিশদের। তাই অ্যাকশনের দিকটাও মাথায় রাখা হয়েছে। যোগাযোগ করা হয়েছে বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর, ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *