মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, টাঙ্গাইল জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি সামছুন নাহার, মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত গিয়াস উদ্দিন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে সকলেই শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
এআই
