Home বিনোদন আফরান নিশো-তমা মির্জার শুটিং শেষ

আফরান নিশো-তমা মির্জার শুটিং শেষ

0
137

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বড় পর্দায় অভিষেক হয়েছে ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে। রায়হান রাফি পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে রবিবার (৫ মার্চ) সিলেটে।

সম্প্রতি শেষ হলো ছবির প্রথম লটের শুটিং। সিলেট শহর থেকে প্রায় ৫ ঘণ্টার দূরত্বে একটি লোকেশনে সিনেমাটির ক্যামেরা ওপেন হয় সকাল ৯টায়। নিশোকে দিয়েই শুরু হয় প্রথম শট। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার নিশোর সঙ্গে জুটি বাঁধলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

শুটিং নিয়ে জানতে চাইলে তমা মির্জা বলেন, সকাল ৯টায় নিশো ভাইকে দিয়েই ক্যামেরা ওপেন হয়েছিল। প্রথমে নিশো ভাইয়ের সোলো দৃশ্যায়ন হয়েছে, তারপর আমাদের একসঙ্গে দৃশ্যায়ন হয়েছে সন্ধ্যায়।

এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আফরান নিশো জানান, এই প্রথমবারের মতো ফিচার ফিল্মে অভিনয় করছি। বড় সেট, বড় সবকিছু। সেট-লোকেশন সব মিলিয়ে অন্য রকম পরিবেশ। অভিনয়ের জায়গাটা সুন্দর।

তিনি আরও বলেন, তমা মির্জা খুবই আন্তরিক, অনেক ডেডিকেটেড। তার সঙ্গে আমার প্রথম কাজ। অন্যদিকে পরিচালক রায়হান রাফি ইয়াং। তবে তার অভিজ্ঞতা আছে। কাজ দিয়ে সেটা প্রমাণ করেছেন। মানুষ হিসেবেও ভালো। তাই আশা করছি, খুব ভালো একটা কাজ দর্শকদের দিতে পারব। কারণ আমার এতদিনের ক্যারিয়ারে দর্শকদের কাছ থেকে প্রবল ভালোবাসা পেয়ে আসছি। আশা করছি আগামীতেও পাব’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here