Home প্রধান খবর স্বামী রাজকে নিয়ে নতুন তথ্য দিলেন পরীমণি

স্বামী রাজকে নিয়ে নতুন তথ্য দিলেন পরীমণি

0
207

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বরাবরই সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব থাকেন তিনি। প্রায় সময়ই স্বামী শরিফুল রাজ ও ছেলের ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সোমবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফের রাজের একটি ছবি দিয়ে নতুন পোস্ট দিয়েছেন পরী।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমাদের বাসায় একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়ে যায়, তবুও তার পড়া শেষ হয় না। সেইসঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ওই ছবিতে দেখা যায়, টেবিলে বসে কলম হাতে খুব মনোযোগ সহকারে বই পড়ছেন রাজ। অভিনেতার চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে অনেক বই। দেখে বোঝাই যাচ্ছে, বই পড়তে খুব ভালোবাসেন রাজ।

তবে পোস্টটির কমেন্টস বক্স রেস্ট্রিক্টেড করে দিয়েছেন পরী। যে কেউ চাইলেই ওই পোস্টে মন্তব্য করতে পারবেন না। ইতোমধ্যে পোস্টটিতে তের হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন তারা গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

মাঝে ঝড় উঠেছিল পরীমণির সংসারে। রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মান অভিমান ভুলে এক ছাদের নিচেই আছেন তারা। সন্তান রাজ্যকে নিয়ে গড়ে তুলেছেন সুখের সংসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here