Home বিনোদন সবাইকে ছাড়িয়ে গেলেন মেহজাবীন চৌধুরী

সবাইকে ছাড়িয়ে গেলেন মেহজাবীন চৌধুরী

0
168

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই মেহজাবীন চৌধুরীর। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দা ও ওটিটি মাধ্যমে এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। এবার সেরা হলেন ইনস্টাগ্রামে।

ইনস্টাগ্রামে পাঁচ মিলিয়ন তথা ৫০ লাখ অনুসারী নিয়ে ফলোয়ারের বিবেচনায় বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে এগিয়ে এখন মেহজাবীন। এ খবর সামাজিক মাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘ইনস্টাগ্রামের একটা অডিয়েন্স আছে। যারা ফেসবুকের চেয়ে খানিকটা আলাদা। তারা আমাকে অনুসরণ করেন, এটা আমার জন্য ভালো লাগার। আজই (১০ মার্চ) ৫০ লাখ ফলোয়ারের মাইলফলক ছুঁয়ে দিলাম, এটা অন্যরকম এক ভালো লাগা। যারা আমাকে অনুসরণ করছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানাই।’

তিনি আরও বলেন, ‘আমার এই আইডিটা অনেক আগে খুলেছিলাম, ২০১২ সালে। তখন প্রায় কয়েক বছর এটার প্রাইভেসি প্রাইভেট করে রেখেছিলাম। তা না হলে এতদিনে হয়তো আরও অনেক অনুসারী হতো।’

বাংলাদেশের আর কোনো তারকা, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানেরও ইনস্টাগ্রামে এতো সংখ্যক অনুসারী নেই বলে দাবি করেছেন মেহজাবীন। অর্জনটি কেক কেটে ঘরোয়া আয়োজনের মাধ্যমে উদযাপনও করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here