Home দেশের খবর ঢাকা ঘাটাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ঘাটাইলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

0
231

মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (০৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কহিনূর মিয়া ওই গ্রামের মৃত-আব্দুল বাছেদের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে কহিনূরের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার দিকে নিজ কর্মস্থল থেকে ডেকে নিয়ে সামী চৌধুরী তাকে মারধর করেন। এ সময় কহিনূরের বাড়িতে কেউ ছিল না।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here