ভূঞাপুরে ছাত্রী অপহরন চেষ্টায় জনতার হাতে বখাটে আটক

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে অপহরণ চেষ্টার অভিযোগে এক বখাটে যুবক কে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আটক যুবক মহিউদ্দিন ভুঞাপুর পৌরসভার ছাব্বিশা গ্রামের হুরমুজ আলীর ছেলে। অপহরণের মূলনায়ক ছাত্রলীগ কর্মী রায়হানসহ তার বাকি সহযোগিরা পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সকালে বিরামদী পম্চিম পাড়া রেলক্রসিং এলাকায় ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়। পরে ওই ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অপহরণকারীরা পালিয়ে গেলেও মহিউদ্দিন নামের একজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পৌরসভার বিরামদী রেলক্রসিং এলাকায় মাইক্রোবাস নিয়ে একদল বখাটে যুবক কলেজ ছাত্রীকে অপহরণের জন্য দাড়িয়ে থাকে। পরে ওই ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাকে গতিরোধ করে অপহরণের চেষ্টা করে।

এ সময় ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় মহিউদ্দিন নামে এক সহযোগীকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। পরে অপহরণকারি মহিউদ্দিনকে পুলিশে সোপর্দ করা হয়।

অভিযোগ পাওয়া গেছে এই ঘটনা ধামাচাপা দিতে ওই কলেজ ছাত্রীর পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি এবং চাপ সৃষ্টি করা হচ্ছে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, ছাত্রলীগ নেতা রায়হান এর আগেও মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। সকালে মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণের চেষ্টা করে রায়হান। স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করেছে।

ভুঞাপুর থানার ওসি তদন্ত লুৎফর রহমান জানান, অপহরণ করার সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *