Home বিনোদন কণ্ঠশিল্পী তাশরিফের মুখের একপাশ বেঁকে গেছে!

কণ্ঠশিল্পী তাশরিফের মুখের একপাশ বেঁকে গেছে!

0
480

সামাজিক যোগাযোগ মাধ্যম তুমুল জনপ্রিয় ও ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ কণ্ঠশিল্পী তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। এর ফলে তার মুখের এক পাশে বাঁকা হয়ে গেছে। বড় রকমের বাঁকা না হলেও এখন যে অবস্থায় আছেন তা খুব নরমাল কোনো অবস্থা না।

এমনটা তাশরিফ নিজেই জানিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রোববার (৫ মার্চ) এক স্ট্যাটাসে বিষয়টি সে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।

তাশরিফ তার স্ট্যাটাসে লেখেন, হঠাৎ করেই আমি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছি। এই রোগে অনেক সময় মুখের এক পাশ বাঁকা হয়ে যায়। আমার মুখ এখনো বড় রকমের বাঁকা হয়নি তবে এখন যে অবস্থায় আছি এটা খুব নরমাল কোনো অবস্থা না।

কেন হয়েছে তার কারণ এখনো জানি না। ডাক্তার দেখানোর পর হয়তো এই ব্যাপারে পুরোপুরি জানতে পারবো। আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টটা হতে পারে এই মাসের শেষ কনসার্ট।

কবে নাগাদ আবার স্বাভাবিক হয়ে কাজে ফিরতে পারবো এখনো জানি না, তবে সবাই দোয়া করলে হয়ত দ্রুত সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। (বানান সম্পাদিত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here