বড় ছেলে জয়ের সঙ্গে শাকিবের ভিডিও কল নিয়ে যা বললেন বুবলী

চিত্রনায়ক শাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর কথার যুদ্ধ নতুন নয়। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। প্রথম সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও অন্তর্জালে শেয়ার করায় শাকিবকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন বুবলী।

বর্তমানে ওমানের মাসকটে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেখানে অবস্থান করছেন শাকিব। শনিবার রাতে ওই অনুষ্ঠানে স্টেজে ওঠার আগে জয়ের সাথে ভিডিও কলে কথা বলার ভিডিও ক্লিপ ফেসবুকে আপলোড দেন শাকিব।

বাবা ছেলের খুনসুটির ৫২ সেকেন্ডের ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিও পোস্ট করে শাকিব লেখেন, ওমানে শো এর আগে আব্রামের কল।

নেটিজনদের একাংশ যখন ভাবছিলেন ফের কথা যুদ্ধে নামবেন বুবলী। কিন্তু সবাইকে অবাক করে শাকিবের পোস্ট করা ভিডিওটি বুবলী পেজে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ, একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ’ এর পর বুবলী আরও লেখেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।’

বুবলীর শেয়ার করা পোস্টে গত ১৭ ঘণ্টায় ৩০ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে। ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনদের কেউ কেউ। তারা বুবলীকে প্রশংসায় ভাসিয়েছেন। অনেকে আবার তীর্যক মন্তব্যও ছুড়েছেন।

এ মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাটে অবস্থান করছেন শাকিব খান। ব্যস্ততার জন্য দুই ছেলেকে সেভাবে সময় দিতে পারেন না শাকিব খান। তবে তথ্যপ্রযুক্তির কল্যাণে সবসময়ই আব্রাহাম খান জয় ও শেহজাদ খান বীরের খোঁজ রাখেন তিনি। ভিডিও কলে কথা বলেন তাদের সঙ্গে।

জানা গেছে, আজ (সোমবার) ঢাকায় ফিরবেন শাকিব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *