Home আলোচিত কনসার্টে অংশ নিতে ওমান গেলেন শাকিব খান

কনসার্টে অংশ নিতে ওমান গেলেন শাকিব খান

0
239

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে এক সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান যোগ দিতে ঢাকা ছাড়লেন সুপারস্টার শাকিব খান।

জানা গেছে, শনিবার (০৪ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব। রাতেই তিনি মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানের মঞ্চে হাজির হবেন।

পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরা উপস্থিত থাকবেন।

নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি।

সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে এই আয়োজনে অংশ নিচ্ছেন।

এদিকে মাস্কট যাওয়ার একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন ‘ঢাকার কিং’ খ্যাত নায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here