Home জাতীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত: কাদের সিদ্দিকী

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত: কাদের সিদ্দিকী

0
187

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আজ মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা করা হয়েছে। এই সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত।

তিনি বলেন, প্রথম সংসদে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এবং মুক্তিযোদ্ধাদের সম্মানীর দাবি করেছিলাম। তখন অনেকেই আমার ওপর রাগ করেছিলেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, এতো রক্ত, এতো সম্ভ্রামের বিনিময়ে যে বাংলাদেশ। সেই বাংলাদেশে বাস করে যারা এখনও বলেন, পাকিস্তান আমলই ভালো ছিল। তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত। এছাড়া তাদের এদেশে রাজনীতি করার অধিকারও নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কাদের সিদ্দিকীর এমপি-মন্ত্রী হওয়া কোন ব্যাপার না। মানুষের পাশে থেকে পাহারা দেয়ার জন্য তিনি দল করেছেন এবং রাজনীতি করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই তাকে জেলখানাই যেতে হতো। তাদের নির্যাতন করা হতো। কত জুলুম, অত্যাচার করা হতো তাদের। এখনও অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা নির্যাতিত।

এ সময় আরও বক্তব্য দেন মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here