Home আলোচিত আব্দুল আজিজের জন্য বইমেলায় গেলেন পূজা চেরী

আব্দুল আজিজের জন্য বইমেলায় গেলেন পূজা চেরী

0
201

সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ ফেব্রুয়ারি বিকেলে পোস্ট করে ক্ষমা চেয়েছিলেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী। ফেসবুকে পূজা চেরী লিখেছিলেন, “আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।”

কিন্তু ক্ষমা প্রার্থনাতেই ক্ষান্ত হননি পূজা চেরী। আরও একধাপ এগিয়ে প্রযোজকের মন জোগাতে ছুটে গেলেন বইমেলায়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মেলায় পা রাখেন পূজা।

জানা যায়, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মেলায় গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।

পূজা চেরী যে প্রকাশনা স্টলে বসে ছিলেন, সেই প্রকাশনা সংস্থা থেকেই প্রকাশিত হয়েছে আব্দুল আজিজের কবিতার বই। স্টলের ওপরে সম্মুখভাগে, ভেতরে আব্দুল আজিজের বড় বড় ছবি সাঁটানো। সেখানে বসেই প্রযোজকের বইয়ের প্রচার করলেন তিনি।

এ সময় গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তিনি। তবে বইয়ের বাইরে অন্য প্রসঙ্গে একপ্রকার নীরবতাই পালন করলেন নায়িকা।

বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি বিষয়ে এক প্রশ্নের জবাবে পূজা চেরী বললেন, “আমি ঠিক বিষয়টা বুঝে উঠতে পারিনি, তাই এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।”

প্রসঙ্গত, এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আব্দুল আজিজের কবিতার বই “প্রিয়তমা, তোমাকে বলছি”। ২১ ফেব্রুয়ারি মেলায় হাজির হয়েছিলেন আবদুল আজিজ। সেদিন তার সঙ্গে ছিলেন দুই নায়িকা ফারিন খান ও প্রেমা ইসলাম। তারাও জাজ পরিবারের সদস্য। এবার পূজা চেরীকে একই স্টলে বইয়ের প্রচারে দেখা গেলেও আব্দুল আজিজকে দেখা যায়নি।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। রায়হান রাফী নির্মিত এ ছবির নায়ক সিয়াম আহমেদ। এর আগে অবশ্য জাজের একাধিক ছবিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছিলেন পূজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here