Home আলোচিত কাটাতারের কাছে যেতেই বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

কাটাতারের কাছে যেতেই বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

0
115

ফয়সাল শামীম, স্টাফ রির্পোটার: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ গুলির ঘটনা ঘটে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐ সীমান্ত দিয়ে রাতে ১০/১২ জনের একটি দল সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। এসময় তারা কাটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে।

 

এতে শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে আহত ফকির চাঁদকে তাদের সঙ্গীয় লোকজন রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়।

 

নিহত ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেম এর পুত্র।

 

এ ঘটনায় ৩৫ বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আউয়াল জানান, সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here