বয়স কম হওয়ায় ভুল করেছি, ক্ষমা করে দিবেন: পূজা চেরি

শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন পূজা চেরি। এক সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাঁকে এই সুযোগ দিয়েছিল। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘পোড়ামন ২’, ‘দহন’ ও নূর জাহান’ সিনেমা করে ঢালিউডে নিজের অবস্থান পাকা করেছেন পূজা।

এরপর জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমানিল্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা।

অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমায় কাজ করলেও সেগুলোতে সেভাবে সফল হননি এই নায়িকা। সম্প্রতি শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনসহ একাধিক জটিলতায় ঢালিউডে নিজের অবস্থান হারাতে বসেছেন পূজা।

সে কারণে পূজা আবারও জাজে ফিরতে চাইছেন। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন।

তাই ক্ষমা চেয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) পূজা চেরি পেজে একটি পোস্ট দিয়ে লিখেছেন, আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।

পূজা চেরী তার পোস্টে লিখেছেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে।

আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ।

আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *