কালিয়াকৈরে ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বরিয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীফলতলী ইউনিয়ন কৃষকলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীফলতলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফারুক হোসেন,অনুষ্ঠান সঞ্জলনা করেন শ্রীফলতলী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মনির।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন আহসান হাবীব,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম,সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ,যুগ্ম সাধারন সম্পাদক হয়রত আলী,আজগর আলী,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান,সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,শ্রীফলতলী ইউনিয়ন চেয়ারম্যান আজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিয়ক সম্পাদক তোফায়েল আহম্মদ দুলাল,শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *