শাকিব খানকে নিজের বই উপহার দিতে চান জাহারা মিতু

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই ‘আগুন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু।

এদিকে সিনেমার পাশাপাশি এবার নতুন পরিচয়ে প্রকাশ্যে এসেছেন জাহারা মিতু। অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’।

১১২টি পৃষ্ঠার কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে ১০০টি কবিতা দিয়ে। এর প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হয়েছে বইটি। নিজের প্রথম লেখা বই প্রকাশ বিষয়টিকে নিজের কাছেই স্বপ্নের মতো মনে করেছেন মিতু, সঙ্গে বলছেন- দুঃসাহসিক কাজ।

এদিকে নিজের লেখা প্রথম কাব্যগ্রন্থ নায়ক শাকিব খানকে ইপহার দিতে চান জাহারা মিতু। তিনি বলেন, পরবর্তী যখন শুটিং হবে অবশ্যই এখান থেকে একটি কপি শাকিব খানের হাতে আমি তুলে দেব।

লাইট, ক্যামেরা, অ্যাকশন সামলিয়ে লেখালেখির সময় পান কখন? জানতে চাইলে জাহারা মিতু বলেন, দেখুন, অনেকে জানেন আবার অনেকে জানেন না যে, আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি। ছড়া-কবিতা নিয়মিত লিখতাম। অনেক ম্যাগাজিনে সেগুলো প্রকাশও হয়েছে। ডায়েরিও লিখতাম। এখনো লিখি।

তিনি বলেন, নতুন করে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আপতত এসবের প্রস্তুতি নিচ্ছি। এর বাইরে লেখালেখি নিয়মিত করার ইচ্ছে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *