ছেলে বীরকে নিয়ে শাকিব খানের বাড়িতে বুবলী

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

ভালোবাসা দিবস উপলক্ষে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে, বীরকে নিয়ে তোলা বুবলীর ছবিগুলো শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ।

ছবিতে ছেলেকে কোলে নিয়ে আদরমাখা ভঙ্গিমায় বুবলী। এসময় তাদের দুজনকেই লাল রঙা পোশাকে দেখা গেছে।

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটি দিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি! সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

ছেলেকে নিয়ে বুবলীর পোস্টটিতে হাজার হাজার লাইক ও শতশত কমেন্ট দেখা যায়। অধিংকাশই বীরকে দেখে খুশি হওয়ার উল্লেখ করছেন। তবে শাকিব খানের অনেক ভক্ত লেখেন, এটি শাকিবের শুটিং বাড়ি জান্নাত। এই স্থানটি অনেক সিনেমায় তারা দেখেছেন।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’। এতে একজন নেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। এটি নির্মাণ করছেন সাইফ চন্দন। বর্তমানে সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে বুবলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *