Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭০ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭০ হাজার টাকা অর্থদন্ড

0
380

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে ৭০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ছাতারপাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাতারপাইয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মাহি ফার্মেসির আমিনুল হককে ১০ হাজার টাকা, ফারুক ফার্মেসির ফারুক হোসেনকে ১০ হাজার টাকা ও সুনীল ফার্মেসির রানা দাশকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

অভিযানে সহযোগিতা করে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সেনবাগ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here