এবার নতুন রূপে আসছেন বুবলী

শোবিজ তারকাদের রাজনীতিতে প্রবেশের ঘটনা নতুন নয়। ইতোমধ্যেই তারকাদের অনেকেই রাজনীতির মাঠে জায়গা করে নিয়েছেন। এবার পুরোদস্তুর নেত্রী হিসেবেই হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে বাস্তবে নয়, পর্দায়।

সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে একটি সিনেমায় নেত্রীর ভূমিকায় অভিনয় করছেন বুবলী। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। বর্তমানে সিনেমাটির দৃশ্যধারণ চলছে।

বুবলী বলেন, সিনেমাটির গল্প দারুণ। এখানে রাজনৈতিক কিছু প্রেক্ষাপট উঠে আসে, তবে সেটা একেবারেই কাল্পনিক। আশা করি, দর্শক ভালো একটি সিনেমা দেখতে পাবেন।

থ্রিলার ঘরানার সিনেমা হলো ‘লোকাল’। এ সিনেমায় দর্শকরা অনেক নতুনত্ব দেখতে পাবেন। একটি মফস্বল এলাকার মানুষের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে এতে।

নির্মাতা জানিয়েছেন, ‘লোকাল’-এর দৃশ্যধারণ প্রায় শেষের দিকে। তবে সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে, সেটি নিশ্চিত করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *