Home আলোচিত শাকিব খানকে প্রশংসায় ভাসালেন অপু বিশ্বাস

শাকিব খানকে প্রশংসায় ভাসালেন অপু বিশ্বাস

0
343

প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে আবার। সদ্য কলকাতার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। এরপর থেকে এটা নিয়ে কানাঘুষা চলছে।

সত্যিই কি শাকিব-অপু এক ছাদের নিচে বসবাসের পরিকল্পনা করছেন? উত্তরে অপু বলেন, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’

সন্তান আব্রাম খান জয়ের কারণে শাকিবের বাড়িতে যাতায়াত বেড়েছে অপুর। ধারণা করা হচ্ছে, এ কারণেই শাকিবের সঙ্গে সম্পর্ক শীতল হচ্ছে তার। অপুর কথায়, ‘আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তো বাবা-মায়ের বাসায় যাব না কেন? প্রায়ই যাওয়া হয় সেখানে। তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন। আমাকে খুব ভালোবাসেন তারা। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি। এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার।’

অপু জানান, বিভিন্ন বিষয়ে শাকিবের সঙ্গে এখনও নিয়মিত কথা হয় তার। তিনি বলেন, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনও আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here