২০০৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। অন্যদিকে ২০১২ সালে অভিনয় শুরু করেন সাইমন সাদিক। একজনের অভিনয়জীবন দেড় দশকের আর আরেকজনের অভিনয়জীবন।
এক দশকের— ২০২২ সালে এসে প্রথমবারের মতো এই দুই নায়ক–নায়িকা চলচ্চিত্রের পর্দায় জুটি হয়েছেন। তাঁদের প্রথম চলচ্চিত্রের নাম ‘লাল শাড়ি’। গেল বছরের ১ নভেম্বর থেকে শুটিং শুরু য় ছবিটির।
ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কৌড়ি গ্রামে শুটিং করেন ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের। একটানা শুটিংয়ের মধ্য দিয়ে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের কাজ শেষ করেন পরিচালক।
ছবির পরিচালক বন্ধন বিশ্বাসের সৌজন্যে প্রাপ্ত কয়েকটি স্থিরচিত্রে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রে নতুন রূপে দেখা যায় অপু বিশ্বাস ও সাইমন সাদিককে।
‘লাল শাড়ি’ চলচ্চিত্রের গল্প শুনেই মুগ্ধ হন সাইমন সাদিক। তিনি বলেন, ‘একটা ভিন্ন বিষয়ে এই ছবির গল্প লেখা হয়েছে। গল্প পড়েই শুরুতে মুগ্ধ হয়েছি। শুটিংয়ের পর তো মনে হয়েছে, একটা ভালো কাজের অংশ হলাম।
সরকারি অনুদানে তৈরি এই ছবি অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হয়েছে। মফস্সলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প।
‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, যিনি একজন তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাঁকে দেখা যাবে একজন তাঁতশ্রমিক হিসেবে।
এ ছবিতে অপু বিশ্বাস ও সাইমনের পর্দা রসায়ন সবাই বেশ উপভোগ করবেন বলে মনে করেন পরিচালক।
