কলকাতা বইমেলায় উপহার পেলেন অপু বিশ্বাস

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় হাজির হন অপু বিশ্বাস।

সেখানে ঘুরে দেখেন মেলা প্রাঙ্গন। মেলায় বঙ্গভবনের আদলে তৈরি বাংলাদেশ প্যাভেলিয়নে সময় কাটান তিনি। বাংলাদেশ প্যাভিলিয়ন এবার গড়া হয়েছে ঢাকার বঙ্গভবনের আদলে। এই প্যাভিলিয়নে ঠাঁই দেওয়া হয়েছে বাংলাদেশের ৪৩টি প্রকাশনা সংস্থাকে।

বইমেলার আয়োজক বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে গিল্ডের পক্ষ থেকে অপুর হাতে তুলে দেওয়া হয় উপহার।

অভিনেত্রী বলেন, কলকাতা বইমেলায় আজকে আমার আসার সৌভাগ্য হয়েছে এবং বইমেলায় সম্মানিত হওয়া অনেক গর্বের। আমার মনে হয় শিক্ষার শুরু যেখান থেকে, মানুষ যেখান থেকে নিজেকে তৈরি করতে পারেন, তার নাম বই। তাই আমার বইমেলা একটা ভালো লাগার জায়গা।

অভিনেত্রী তার নতুন সিনেমা ‘লাল শাড়ি’ বিষয়ে বলেন, কাজ প্রায় শেষ, সুন্দর একটা দিন দেখে ঈদের মধ্যে মুক্তি দিতে চাই। সবাই আশীর্বাদ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *