কালিয়াকৈরে জেলা প্রশাসনের বিরুদ্ধে আদালতের রুল অমান্য করার অভিযোগ

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে জেলা প্রশাসন গংয়ের বিরুদ্ধে আদালতের রুল অমান্য করে আশ্রয়ন প্রকল্প নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাটুরিয়াচালা দক্ষিণপাড়া এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্প নির্মাণের কাজ চলমান রয়েছে। ওই প্রকল্পে ১৬১ টি ঘর নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের জমি নিয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালত-৪, গাজীপুর দেঃ আপীল মোকদ্দমা নং -৭৯/২০২১ বিচারাধীন রয়েছে।

ওই মামলার বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ ১২/১২/২০২২ তারিখে (সিভিল রোল নং- ৭৬৬ এফএম)অফ-২০২২এ ঐ জমিতে ৬মাসের স্থিতিবস্থা (স্টাটাস কো) জারি করে। কিন্তু জেলা প্রশাসন গং বিজ্ঞ আদালতের স্থিতিবস্থা অমান্য করে আশ্রয়ন প্রকল্প নির্মাণের কাজ চলমান রেখেছে।

সরেজমিনেও দেখা যায়, ওই এলাকার উক্ত আশ্রয়ণ প্রকল্পে কাজ চলমান রয়েছে। ওই আশ্রয়ন প্রকল্প কাজের কেয়ারটেকার নাইম জানান, প্রকল্পের কাজ চলমান রয়েছে। এক মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশনাও রয়েছে।মামলার বাদী আহাদ খান বলেন, ওই জমি নিয়ে সরকার পক্ষের সাথে আমাদের মামলা চলমান রয়েছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত জমিতে ৬মাসের জন্য স্থিতিবস্থা জারি করে। কিন্তু জেলা প্রশাসন গং আদালতের আদেশ অমান্য করে ঐ জমিতে আশ্রয়ন প্রকল্প নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

এ ব্যপাওে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আমরা আমাদের আইনজীবির নির্দেশনা মেনেই কাজ করছি। জমিতে স্টাটাসকো দিয়েছে আদালত, ইনজাংশন দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *