Home বিনোদন উপন্যাস লিখলেন ফেরদৌস, পাওয়া যাবে বইমেলায়

উপন্যাস লিখলেন ফেরদৌস, পাওয়া যাবে বইমেলায়

0
321

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। এবার প্রথমবারের মতো উপন্যাস লিখেছেন তিনি। লেখক হিসেবে তার উপন্যাস ‘এই কাহিনী সত্য নয়’ এর মোড়ক উন্মোচন হতে চলেছে আজ একুশে গ্রন্থমেলায়।

অল্প বিস্তর লেখালেখির অভ্যাস রয়েছে এই চিত্রনায়কের। অবশ্য এ নিয়ে তার দ্বিতীয় বই প্রকাশ হচ্ছে। এর আগে তার সফল চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ নিয়ে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। আর উপন্যাস হিসেবে ফেরদৌসের এটাই প্রথম বই।

নিজের এই প্রথম উপন্যাস নিয়ে ফেরদৌস বলেন, এটা কি উপন্যাস নাকি আমার জীবনের কথা জানি না। আমি ভীষণ সংবেদনশীল বন্ধু পরায়ণ একজন মানুষ। তাই লিখতে গিয়ে নিজের জীবনের অনেক ঘটনাই চলে আসে।

ইচ্ছা ছিল আরতি ও শিবের ভালোবাসার পরিণতির গল্প নিয়ে লিখবো। কিন্তু কীভাবে জানি আমি নিজেই এই গল্পের ভেতর ঢুকে গেছি। অভিনেতা হিসেবে দর্শকরা যেভাবে আমাকে ভালোবেসেছেন, গ্রহণ করেছেন, সেভাবে এই উপন্যাসটিকেও তারা সাদরে গ্রহণ করবেন।

চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফেরদৌস। বাংলাদেশ ছাড়াও ভারতের বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও ‘এক কাপ চা’ নামের একটি সিনেমা প্রযোজনা করেছেন এই নায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here