মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি আধাপাকা টিনসেট বাড়ির ৬টি কক্ষ পুড়ে ছাই হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার র্পূব চান্দরা বোডমিল এলাকার মাসুদ শিকদারের আধাপাকা টিনসেট বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফায়ার র্সাভিস সূত্র জানায়, সকালে ভাড়াটিয়া নবাব মিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়, পরে পাশের আরো ৫টি কক্ষে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া অধিকাংশ ভাড়াটিয়া বিভিন্ন কারখানায় কর্মরত থাকায় ৬ কক্ষে তালাবদ্ধ থাকার কারণে মুল্যবান আসবাবপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের র্কমর্কতা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে ইলেকট্রিক সটর্সাকিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
