Home দেশের খবর বগুড়া-৪ আসনে ৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

বগুড়া-৪ আসনে ৬৩ কেন্দ্রে এগিয়ে হিরো আলম

0
141

বগুড়ার-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের উপনির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

১১২টি কেন্দ্রে মধ্যে ৬৩ কেন্দ্রের প্রাপ্ত ভোটে একতারা প্রতীকে এই প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৪৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলের শরিক প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছে ৯ হাজার ৪০০ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এই ফল ঘোষণা করছেন।

এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-৬ আসনের সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান হিরো আলম। তার বাড়ি এরুলিয়া পলিপাড়া গ্রামে। ভোট দেওয়ার পর হিরো আলম উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বগুড়া-৬ আসনে আগে থেকেই গোলযোগের আশঙ্কা করেছিলাম, সেটাই সত্যি হয়েছে। আমার নির্বাচনি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে বগুড়া-৪ আসনে ভোট সুষ্ঠু হচ্ছে। এভাবে সুষ্ঠু ভোট হলে এই আসনে আমিই বিজয়ী হবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here