বলিউড থেকে ডাক পাচ্ছি: সাদিয়া নাবিলা

দেশে একাধিক হামলার ছক কষেছে সন্ত্রাসীরা। তাদের ঠেকাতে পুলিশের বিশেষায়িত বাহিনীর ঘুম হারাম! জীবন-মরণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন এডিসি নাবিদ। রহস্য ভেদ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখোমুখি লড়াই করে দেশকে রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য।

এমনই এক টানটান উত্তেজনায় ভরপুর গল্পের আভাস নিয়ে মুক্তি পেয়েছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার।

বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এ ছবিতে অভিনয়ে নজর কেড়েছেন সাদিয়া নাবিলা। ইতোমধ্যেই সাড়া ফেলেছেন শোবিজ অঙ্গনে। এসেছে নতুন খবর। তিনি বলিউড থেকে ডাক পেয়েছেন। সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান গণমাধ্যমে।

এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘বলিউড থেকে ডাক পাচ্ছি। কিন্তু আমি এখন দেশের সিনেমাকে প্রথমে প্রাধান্য দিতে চাই।’

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’। পুলিশ অ্যাকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। কপ ক্রিয়েশনের ব্যানারে প্রযোজিত সিনেমাটির গল্পও লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার।

ছবিটিতে শুভর বিপরীতে রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও অভিনয় করেছেন সাদিয়া নাবিলা, মিশা সওদাগর, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, মাজনুন মিজান প্রমুখ।

নাবিলা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস শেষে উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি বিনোদন জগতে কাজ করছেন। অনেক ব্যস্ত তিনি।

নাবিলা বলেন, ‘২০১৭ সালে অস্ট্রেলিয়ায় একটি সুন্দরী প্রতিযোগিতায় আমি রানার্সআপ হয়েছিলাম। এর কিছুদিন পর বলিউডের গ্রীন প্রডাকশন থেকে আমার সঙ্গে যোগাযোগ শুরু করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *