কালিয়াকৈরে ঠিকাদারদের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এলজিইডি ও উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবানাধীন উন্নয়ন মূলক কাজে নিয়োজিত ঠিকাদারগণের সাথে মুক্তিযুদ্ধ বিষয়কয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপির বিনিময় সভা রবিবার সন্ধায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক
এমপি, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি
মোঃ মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, প্রকল্প কর্মকর্তা সারোয়ার আরম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, বিভিন্ন ইউনিয়য়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদারগণ।

এসময় মন্ত্রী এলজিইডি ও উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবানাধীন বিভিন্ন উন্নয়ন মূলক কাজেরে খোঁজখবর নেন এবং জনস্বার্থে দ্রুত প্রকল্পগুলো করার জন্য ঠিকাদারদের তাগাদা দেন। এর আগে মন্ত্রী ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডবিউবি) কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ চক্রের নির্বাচিত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *