Home বিনোদন কলকাতা থেকে সারপ্রাইজ দিলেন সিয়াম

কলকাতা থেকে সারপ্রাইজ দিলেন সিয়াম

0
431

শিশুতোষ গল্পের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরী মণিসহ অনেকে। সিনেমার মুক্তির আগে থেকেই এর প্রচারণায় মাঠে ছিলেন পরী। আর কলকাতায় অবস্থান করার কারণে সশরীরে থাকতে পারেননি সিয়াম।

তবে এবার কলকাতা থেকেই সারপ্রাইজ দিলেন সিয়াম। গতকাল সোমবার এক ভিডিওবার্তা প্রকাশ করেন এই অভিনেতা। আর সেই ভিডিওতে তার সঙ্গে ছিলেন টলিউড কিংবদন্তি প্রসেনজিৎ চ্যাটার্জি। যাকে ভালোবেসে সবাই ‘বুম্বা দা’ আর সম্মান করে ‘ইন্ডাস্ট্রি’ বলে অভিহিত করেন।

সেই নন্দিত তারকা শুভকামনা জানালেন সিয়াম-পরীর মুক্তিপ্রাপ্ত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য।

প্রসেনজিৎ বলেন, ‘‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে; যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেটা ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’’

তিনি আরও বলেন, ‘‘আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ, সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখো। আমিও অপেক্ষায় থাকব ছবিটি দেখার।’’

এ সময় সিয়াম জানান, যত দ্রুত সম্ভব, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ বুম্বা দার ঠিকানায় পাঠাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here