আমার অনেক শান্তি দরকার: মাহি

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয় ও রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও সরব হয়েছেন তিনি। তবে ব্যস্ততা যতই থাকুক, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন এই নায়িকা।

সোমবা (২৩ জানুয়ারি) সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মাহি লিখেছেন, আমার এখন যত্ন দরকার, অনেক শান্তি দরকার/অনেক হাসি দরকার। চলো দুরে কোথাও লাল নীল শহরে যাই/এই শহরের বাতাস খুব বিষাক্ত হয়ে গেছে।

এর একদিন আগে আরেক স্ট্যাটাসে মাহি লেখেন, আমি অনন্তকালের জন্য তোমাকে চাইবো ঠিক মৃত্যু অব্দি। ক্ষনস্থায়ী সুখপাখির পিছে দৌড়ে আমরা সবাই বড় ক্লান্ত, একটা ঠিকানা দরকার। বুড়ো বয়সে সুখের চেয়ে শান্তিটাই আসল, কি বলো?

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যববসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *