মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিপুর এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, শনিবার (২১ জানুয়ারি) উপজেলার লতিফপুর এলাকায় নির্মানাধীন একটি ভবনের কাজ চলছিল। বৃদ্ধের হাতে রড কাটার মেশিন হাতে রাখলে রড কাটার মিস্ত্রিরা তাকে চোর সন্দেহে ঘরের ভিতর আটক করে। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে দেখে আড়ের সাথে গলায় রশি দিয়ে সে ঝুলে আছে।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাসার বলেল, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে ময়নাতদন্ত রিপোটের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।
