Home আলোচিত ইমনের দাবি মানতে নারাজ জায়েদ খান, দুষলেন নিপুণকে

ইমনের দাবি মানতে নারাজ জায়েদ খান, দুষলেন নিপুণকে

0
451

শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর অদূরে নরসিংদীর মাধবপুরের একটি রিসোর্টে আয়োজিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। অনেক তারকা অভিনয়শিল্পী এতে অংশ নিলেও আবার অনেকে ছিলেন অনুপস্থিত। আর তাই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। একদল বলছে শিল্পী সমিতির এবারের বনভোজন সফল বিপরীতে আরেকদল বলছে না, ব্যর্থ হয়েছে।

শিল্পী সমিতির এবারের বনভোজনে ছিলেন না ববিতা, চম্পা, আলমগীর, মৌসুমী, ওমর সানী, পরীমণি, ডিপজল, আরিফিন শুভ, সিয়াম, রুবেল, নুসরাত ফারিয়া, পূজা চেরি, অরুণা বিশ্বাস, সুচরিতা, শাকিব খান, শবনম, অপু বিশ্বাস, বুবলী, ববি, নিরব, জিয়াউল রোশান, মিষ্টি জান্নাত, আঁচল, বিপাশা কবির, সুনেরাহ বিনতে কামাল, আশনা হাবিব ভাবনা, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ঐশী, সালওয়া প্রমুখ।

এই শিল্পীদের উপস্থিত না থাকা প্রসঙ্গে আমন্ত্রণ জানানোর দায়িত্বে থাকা চিত্রনায়ক ইমন বলেন, ‘আসলে দেখেন আলমগীর ভাই কলকাতায় গেছেন, ফারুক ভাই, সোহেল রানা ভাই অসুস্থ, বাকিদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা শুটিংয়ে ব্যস্ত, ফলে অনেকে উপস্থিত হতে পারেননি। এছাড়া পিকনিক সাকসেস হয়েছে।’

এদিকে ইমনের দাবি মানতে নারাজ চিত্রনায়ক জায়েদ খান। তিনি দাবি করছেন, শিল্পী সমিতির পিকনিক চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। নিপুণের কারণে এই পিকনিকে শিল্পীরা যাননি। খোঁজ নিয়ে দেখা গেছে পিকনিকে সিনিয়র ও বর্তমান সময়ের কোনো তারকাই উপস্থিত হননি।

জায়েদ খান বলেন, অবৈধ দখলদার নিপুণের পিকনিকে কেন যাবেন তারকারা?, স্বাভাবিকভাবে যারা সচেতন শিল্পী তারা নিপুণের এই পিকনিক বয়কট করেছে। এটা নিপুণের দখলদারিত্বের জবাব বলতে পারেন। একটা বিষয় আদালতে বিচারাধীন আর তিনি নির্বিঘ্নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই অন্যায় কেউ মেনে নেবে?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here