Home বিনোদন মা-মেয়ে দু’জনেরই কুমিল্লার রসমালাই পছন্দ: বাঁধন

মা-মেয়ে দু’জনেরই কুমিল্লার রসমালাই পছন্দ: বাঁধন

0
397

গেল কয়েক বছর ধরে শোবিজের অন্যতম আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এককালে নিয়মিত নাটক করতেন। সে জায়গা থেকে সরে এসে বেছে বেছে কাজ করছেন তিনি। তাতেই করেছেন বাজিমাত। শোরগোল ফেলে দিচ্ছেন একের পর এক চরিত্রে নিজেকে হাজির করে। দেখা মিলছে বহুরূপী বাঁধনের। কখনো সিনেমার পর্দায়, কখনো-বা ওয়েব প্ল্যাটফর্মে; দর্শকের মুঠোফোনে।

সম্প্রতি ‘চরকি’-তে মুক্তি পাওয়া শঙ্খ দাসগুপ্তের ওয়েব সিরিজ ‘গুটি’ এমনই একটি কাজ, যার জন্য প্রশংসায় ভাসছেন বাঁধন। ‘গুটি’ দেখে দর্শক সোশ্যাল মিডিয়ায় তাদের ভালো লাগার কথা লিখছেন। চোখে পড়লে বাঁধন তা নিজের ওয়ালে শেয়ার করছেন।

বাঁধনের প্রিয় শহর কুমিল্লা। গুটি ওয়েব সিরিজের শুটিং করেছেন এখানে। এছাড়া, পড়ালেখার জন্যও ২ মাস তাকে এখানে থাকতে হয়েছিল। হাজারও দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন একই শহরে।

দীর্ঘ বিরতির পর বাঁধন কুমিল্লা শহরে নিজেকে যেন নতুন করে ফিরে পেয়েছেন। পোস্টারে ছেয়ে গিয়েছিল পুরো শহর। অনেকদিন পরে এ দৃশ্য দেখলেন তিনি।

বাঁধন বলেন, ‘ভালোলাগার কথা কী বলব? অসম্ভব ভালো লেগেছে। শহরে ঢুকেই দেখি গুটির পোস্টার আর পোস্টার। মুগ্ধতায় মন ভরে গেছে। নতুন ওয়েব সিরিজ গুটির প্রতি এখানকার মানুষের ভালোবাসার কথা মনে থাকবে অনেকদিন। দারুণ অভিজ্ঞতা হয়েছে। অভিনয় জীবনের এসব স্মৃতি কখনো ভুলতে পারব না।’

কুমিল্লা টাউন হলে দর্শকদের সঙ্গে বসে নিজের অভিনীত ওয়েব সিরিজ গুটি দেখেছেন। প্রদর্শনী শেষে দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান তাকে। অভিনয়ের প্রশংসাও করেন। বাঁধন বলেন, ‘গুটির শুটিং করেছিলাম কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজে। সেসব দিনগুলির কথা মনে পড়ছে।

কুমিল্লার রসমালাই বাঁধনের খুব প্রিয়। বাঁধনের মেয়েও কুমিল্লার রসমালাই পছন্দ করে। তিনি বলেন, ‘মা-মেয়ে দু’জনেরই কুমিল্লার রসমালাই পছন্দ। সেজন্য যখন একটু সময় পেয়েছিলাম, কুমিল্লার রসমালাই কিনেছি। তারপর ঢাকায় নিয়ে এসেছি। কুমিল্লার খাদিও আমার পছন্দ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here