জানি না আমি এতবড় সম্মানের যোগ্য কিনা: ডলি জহুর

দেশের প্রবীণ অভিনেত্রী ডলি জহুর। টিভি নাটক থেকে শুরু করে চলচ্চিত্র সব ক্ষেত্রেই সরব পদচারণা তার। এই অভিনেত্রী দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে এবারে আজীবন সম্মাননায় তার নাম শোনা যাচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন গুণী অভিনেত্রী ডলি জহুর।

আজীবন সম্মাননা পাওয়ার খবরে তিনি বলেন, অনেকেই অভিনন্দন জানাচ্ছেন। যৌথভাবে ইলিয়াস কাঞ্চন ও আমার নামের কথা শুনতে পেয়েছি। অভিনয় জীবনের জন্য এটি বড় ঘটনা। এজন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। জানি না আমি এতবড় সম্মানের যোগ্য কিনা। তারপরও যারা যোগ্য মনে করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আরও অনেক শিল্পী আছেন এটা পাবার যোগ্য। তাদেরকেও সম্মানিত করা হোক। এটুকু বলব আমি চলচ্চিত্রেরই একজন। আমি অভিনয় শিল্পী। সবার ভালোবাসায় আমি সিক্ত।

আপনার কাছে সবচেয়ে বড় পুরস্কার কী? তিনি বলেন, মানুষের ভালোবাসা সবচেয়ে বড় পুরস্কার। শিল্পী জীবনে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি যা বলে শেষ করতে পারব না। দর্শকরা আমার মাথার মুকুট। রাষ্ট্রীয় স্বীকৃতি অবশ্যই বড় কিছু। কিন্তু দর্শকদের ভালোবাসাও উপেক্ষা করি না। সবসময় মনে করি দর্শকদের ভালোবাসা অনেক বড় কিছু। তাদের ভালোবাসা নিয়েই একজন শিল্পী সামনে এগিয়ে যান।

৫০ বছরেরও বেশি সময় আগে অভিনয় শুরু করেছিলেন, কখনো ভেবেছিলেন এত সম্মান, এত ভালোবাসা অর্জন করবেন?

ডলি জহুর বলেন, না। অভিনয় করতে ভালো লাগত, অভিনয় ভালোবাসতাম, সেজন্যই অভিনয় শুরু করেছিলাম দীর্ঘকাল আগে। তবে, দেশ স্বাধীনের পর অভিনয় শুরু করতে গিয়ে বার বার মনে হয়েছিল-একটি স্বাধীন দেশ পেয়েছি আর কী চাই? স্বাধীন দেশে কাজ করতেই যত আনন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *