সম্প্রতি নতুন সিনেমা ‘কিল হিম’-এর শুটিং শুরু করেছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা। বগুড়ায় ২০ দিনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তারা।
প্রথম লটে ৯০ শতাংশ কাজ শেষ করেছেন বলে জানান এর পরিচালক মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘কিল হিম’ সিনেমার প্রথম লটের শুটিং বগুড়ায় শেষ করেছি। এই লটে সিনেমার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। ঢাকায় এর বাকি অংশের শুটিং শেষ করবো। এছাড়া এর গানের শুটিং দেশের বাহিরে করা হবে।’
‘কিল হিম’ সিনেমায় বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে। এ ছাড়া এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই।
দীর্ঘ ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় ‘দিন: দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল। এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন তিনি।
