মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (০৪ জানুয়ারি) পৌর সদরের আ.লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত।
এছাড়াও উপজেলা আ.লীগের দুই সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন ও সৈয়দ ওয়াহিদ ইকবাল, দুই সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন ও সাংগঠনিক সোহেল রানা, দফতর সম্পাদক জহিরুল হক, অর্থ সম্পাদক মীর লতিফ মাহমুদ, ত্রাণ সম্পাদক আজহারুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আওলাদ হোসেন, দুই সদস্য শাহীন আলম ও মীর মঈন হোসেন রাজীব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেনসহ ১৪টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম।
এরআগে ছাত্রলীগের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এদিন সন্ধ্যায় পৌর শাখার আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে জানিয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ।
